Marriage Certificate ছাড়া Aadhaar Surname Change | West Bengal Guide
Marriage Certificate ছাড়া Aadhaar Surname Change করবেন? West Bengal-এর Domicile Certificate ও Aadhaar Seva Kendra Process বাংলায় সহজ গাইড।
Sonar_Bangla
Marriage Certificate ছাড়া Aadhaar Surname Change | West Bengal Guide
Marriage Certificate ছাড়াই বিয়ের পর Aadhaar Card Surname Change করবেন কীভাবে? West Bengal-এর সম্পূর্ণ গাইড বিয়ের পর অনেক মহিলাই আধার কার্ডে স্বামীর পদবি (Surname) এবং নতুন ঠিকানা যোগ করতে চান। কিন্তু বাস্তবে এমন অনেক পরিবার আছে, যারা Love Marriage , পালিয়ে বিয়ে , অথবা শুধুমাত্র সামাজিকভাবে বিয়ে করেছেন, কিন্তু এখনও কোনো Marriage Certificate বা সরকারি রেজিস্ট্রি করেননি। এই অবস্থায় অনেকেই চিন্তায় পড়ে যান— Marriage Certificate না থাকলে কি Aadhaar Card-এর Surname Change করা যাবে? অথবা স্বামীর বাড়ির কোনো ডকুমেন্ট না থাকলে কীভাবে আধারে নাম ও ঠিকানা পরিবর্তন করবেন? এই আর্টিকেলে West Bengal-এর বাস্তব অভিজ্ঞতা, UIDAI-এর নিয়ম এবং সহজ পদ্ধতি অনুযায়ী Step by Step পুরো বিষয়টি আলোচনা করা হয়েছে। কোন পরিস্থিতিতে এই গাইডটি আপনার জন্য? এই গাইডটি বিশেষভাবে তাদের জন্য, যারা— Love Marriage করেছেন Marriage Registration করেননি Marriage Certificate নেই স্বামীর বাড়ির নামে সরাসরি কোনো ডকুমেন্ট নেই বিয়ের পর Aadhaar Card-এ Surname Change করতে চান স্বামীর বাড়ির ঠিকানাও আধারে আপডেট করতে চান একটি গুরুত্বপূর্ণ বিষয…