রেশনে কত কেজি, কি খাদ্য/মাল পেয়েছেন অনলাইনে দেখার পদ্ধতি : Ration Full Transaction History 2026
রেশন কার্ডের 5 বছরের বেশি রেকর্ড - Ration Full Transaction History 2026, Card Status, Monthly Rice & Wheat, অনলাইনে Check করার সহজ Guide.
S.Biswas
রেশনে কত কেজি, কি খাদ্য/মাল পেয়েছেন অনলাইনে দেখার পদ্ধতি : Ration Full Transaction History 2026
Ration Transaction Details 2026 – রেশন কত পেলেন রেশন দোকান থেকে প্রতি মাসে কতটা খাদ্যশস্য পাওয়ার কথা, বাস্তবে কতটা দেওয়া হয়েছে, কোনও member-এর ration card active আছে কি না অথবা কোনও transaction record নিয়ে সন্দেহ তৈরি হয়েছে—এই বিষয়গুলো এখন শুধু dealer-এর বক্তব্যের ওপর নির্ভর করে বোঝার প্রয়োজন নেই। West Bengal Food & Supplies Department-এর PDS ব্যবস্থা e-PoS based authenticated transaction -এর মাধ্যমে পরিচালিত হয়। সরকারি নিয়ম অনুযায়ী dealer-কে beneficiary-এর card valid ও active কি না যাচাই করে e-PoS-এ transaction করতে হয় এবং card-এর entitlement অনুযায়ী ঠিক বরাদ্দ পরিমাণ খাদ্যশস্য দেওয়ার কথা। Transaction-এর পরে beneficiary-কে self-generated e-PoS receipt দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই কারণেই Ration Transaction Details, card status এবং মাসিক Ration প্রাপ্য সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। কোনওদিন রেশন কম পাওয়া, member-এর card inactive দেখা, transaction নিয়ে সন্দেহ হওয়া বা dealer-এর সঙ্গে তথ্যের অমিল দেখা দিলে প্রথমে সরকারি record কী বলছে সেটি বোঝা দরকার। এই article-এ শুধু একটি search form-এর…