Sowing Certificate Form Fill Up & Download | স্ব ঘোষণা পত্র 2026
Sowing Certificate Form Fill Up, Download ও PMFBY Crop Insurance Document Upload-এর সম্পূর্ণ নিয়ম জানুন। ভুল এড়িয়ে সঠিকভাবে Self Declaration জমা দিন।
S.Biswas
Sowing Certificate Form Fill Up & Download | স্ব ঘোষণা পত্র 2026
Sowing Certificate Form Fill Up: PMFBY Crop Insurance-এর জন্য Self Declaration Form কীভাবে পূরণ করবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) -এর আবেদন করার সময় অনেক কৃষক শুধু মূল আবেদনপত্র পূরণ করেই কাজ শেষ বলে মনে করেন। কিন্তু অনলাইন আবেদনের Document Upload অংশে যে নথিগুলি চাওয়া হয়, সেগুলির প্রত্যেকটির আলাদা গুরুত্ব রয়েছে। এর মধ্যে Sowing Certificate , Area Sown Certificate বা Self Declaration Form এমন একটি নথি, যার মাধ্যমে কৃষক যে জমিতে নির্দিষ্ট ফসল চাষ করেছেন বা প্রস্তাবিত ফসল চাষের ঘোষণা করছেন, সেই তথ্য নথিভুক্ত করা হয়। PMFBY-এর সরকারি Operational Guidelines-এও sowing certificate অথবা self declaration of intent to sow-এর উল্লেখ রয়েছে। তাই PMFBY online application-এর Document Upload অংশে Sowing Certificate / Self Declaration অপশন দেখা গেলে সেটিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। তবে কোন নথি, কোন format এবং কোন পদ্ধতিতে জমা দিতে হবে, তা রাজ্য ও সংশ্লিষ্ট application process অনুযায়ী আলাদা হতে পারে। Sowing Certificate Form Download কোথা থেকে করবেন Sowing Ce…